হত্যার ৪২ বছর পর আসামী ধরা ২৪ বছর পর রহস্যে উন্মেচনের উদাহরণও আছেঃ আইনমন্ত্রী
সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েন আইন, বিচার ও সংসদবিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এম.পি। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
হাসোজ্জলভাবে মন্ত্রী বলেন এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয় এই কারণে আপনাদেরকে ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান। হত্যার ৪২ বছর পর আসামী ধরা ২৪ বছরে রহস্যে উন্মেচনের উদাহরণও আছে।আমি সময়টি আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা যাবে বলে তিনি জানান।
আইনমন্ত্রী আরো বলেন, আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না।যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, দীপক ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম পিওনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।
মন্ত্রী দুইদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা আখাউড়া ও কসবায় আসেন।এলাকায় থাকাকালীন তিনি সরকারি নির্মাণ প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied