গকুলনগর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গকুলনগর স্কুল এন্ড কলেজ, চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন এবং বড়ওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিকালে গকুলনগর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বলেন আমাকে যেমন ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়েছেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচনে আমার শ্রদ্ধেয় বড় ভাই যে প্রতীক পাক তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারন সাংবিধানিক অনুয়ায়ী তফসিল ঘোষনার পর প্রকাশ্যে তার পক্ষে ভোট চেতে পারব না। তাই আগে থেকে বলে রাখলাম। পরিশেষে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন।
বিগত নির্বাচনে পাথালিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের স়ভাপতি, সাধারন সম্পাদকসহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গকুলনগর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরিবুল্লাহ মিজান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন