ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাভারে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণের আসামী শরণখোলায় র‌্যাবের হাতে গ্রেফতার


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ১২:৫৯
বাগেরহাটের শরণখোলায় পালিয়ে থাকা ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী মোসলেম মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মোল্লা সাভার উপজেলার আমিন বাজার এলাকার মৃত শফি উল্লাহ ওরফে শফিক ড্রাইভারের ছেলে।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা জানান, সাভারের পাঁচকানি কাউন্দিয়া এলাকার এক কলেজ ছাত্রী ও গৃহবধূ ঢাকার মিরপুর-১ নম্বরে একটি কসমেটিক্সের দোকানে চাকুরি করেন। গত ২৭ জানুয়ারি ওই গৃহবধূ দোকান থেকে বাড়ি ফেরার পথে রাত প্রায় সাড়ে ১০টায় বেগুনবাড়ি গুদারাঘাট থেকে পাঁচকানিঘাট কাউন্দিয়া যাওয়ার জন্য একটি ডিঙ্গি নৌকায় ওঠে। এসময় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই নৌকায় মোসলেম উদ্দিন মোল্লাও ওঠে। এক পর্যায়ে নৌকার মাঝি সেলিম (৩৮) এর সহযোগীতায় মোসলেম মোল্লা গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ধর্ষিত গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে নির্ধারিত সময়ে গৃহবধূ বাড়ি না ফেরায় তার স্বামী ও অন্যান্য অত্মীয় স্বজন অপর একটি ডিঙ্গি নৌকা নিয়ে খোঁজাখুঁজি করে গভীর রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদি হয়ে গত ২৮ জানুয়ারি সাভার মডেল থানায় একটি মামলা করেন। এরপর থেকে আসামী মোসলেম মোল্লা পালিয়ে থাকে। র‌্যাবের একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে প্রধান আসামী মোসলেম মোল্লাকে শরণখোলার রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষনের ঘটনা স্বীকার করেছেন। তাকে সাভার থানায় হস্থান্তর করা হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত