রায়গঞ্জে জনসমর্থনে এগিয়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। এ নির্বাচনের প্রার্থী হতে ইতোমধ্যেই প্রতিযোগীতায় নেমেছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা।নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুয়ায়ী আগামী মার্চে প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর তফসীল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারীতেই।আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার সর্বস্তরের জনসাধারনের অত্যন্ত প্রিয় মানুষ ও সাবেক ছাত্র নেতা, বর্তমান রায়গঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল নিজেকে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন।ভাইস-চেয়ারম্যান পদে মেধাবী ও যোগ্য প্রার্থী হিসাবে আলোচনায় এগিয়ে আছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় লোকজনের থেকে পাচ্ছেন স্বতঃস্ফুর্ত সাড়া। সাধারণ মানুষের মধ্যে যে জনপ্রয়িতা রয়েছে তা থেকে বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত বলে মনে করেন সচেতন মহল। তিনি প্রতিনিয়ত প্রচার প্রচরনা চালিয়ে যাচ্ছেন। তরুন এই যুব লীগ নেতা ইতি মধ্যেই রায়গঞ্জ উপজেলার সকল জনগনের নিকট প্রিয় ব্যাক্তি হয়ে ওঠেছে।ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলভাবে কাজ করতে চাই। সরকারী সকল অনুদান হতদরিদ্রদের মাঝে সমান ভাবে বন্টন করবো। দলমত নির্বিশেষে এ এলাকার উন্নয়ন করবো।একাধারে অত্যন্ত নম্রভদ্র বিনয়ী ও সেবাকর্মী বান্ধব এই যুব লীগ নেতা। জাহিদুল ইসলাম মাইকেল এক ত্যাগী-পরিশ্রমী একজন নেতা। রায়গঞ্জ উপজেলার সর্বোস্তরের জনসাধারণ ও তার অনুসারীরা তাকে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন।ইতিমধ্যে তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার প্রচরনায় মাধ্যমে উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে আলোচনায় ও জনপ্রিয়তায় সবার শীর্ষে তার অবস্থান বলে মন্তব্য করেছেন সবাই।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা