বটিয়াঘাটার লবণচরা থানা এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা সহ ৩ জন আটক
কেএমপি লবণচরা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে সর্বমোট ১০০ পিচ ইয়াবানামীয় ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে। লবণচরা থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিদের্শে গতকাল শনিবার সকালে এক বিশেষ অভিযান পরিচালনা করে লবণচরা এলাকার ফাতেমাবাগ মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন থেকে মোঃ শাহ আলম হাওলাদার দুলালের পুত্র শাহনেওয়াজ সাগর(২৮) ও ইনসান জমাদ্দারের পুত্র ইমরান জমাদ্দার(২০)কে ৮০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করে। অপরদিকে গতপরশু শুক্রবার বেলা ১১টার দিকে মোহম্মদনগর রাইচ মিল সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করে। এসময় বাগেরহাট জেলার মোড়েরগঞ্জ থানার ঘোষিয়াখালী এলাকার আব্দুল আলিম হাওলাদারের পুত্র মোঃ আমির হামজা (১৯)কে ২০পিচ ইয়াবা সহ আটক করে। এ ব্যাপারে লবণচরা থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা