প্রবাস ফেরত মোহাম্মদ ফারুককে বাছুরসহ দুধেল গাভী উপহার দিল ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE
"প্রবাসীদের পাশে আমরা প্রবাসীরা"—এই শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা মানবিক ও সামাজিক সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE সবসময় প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার দেশে ফিরে আসা প্রবাসী মোহাম্মদ ফারুককে বাছুরসহ একটি দুধেল গাভী উপহার দিয়েছে সংগঠনটি।
মোহাম্মদ ফারুক মুছাপুর ৩ নং ওয়ার্ডের শ্বেত পাথরের বাড়ির একজন বাসিন্ধা।তিনি দীর্ঘ ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ কিছু সমস্যার কারণে চাকরিচ্যুত হয়ে কোনো প্রস্তুতি ছাড়াই তাকে দেশে ফিরতে হয়। দেশে ফিরে অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানার পর ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE’র কার্যকরী পরিষদ তাকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে তাকে বাছুরসহ একটি দুধেল গাভী উপহার দেওয়া হয়।
আজ ১ সেপ্টেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই গাভীটি ফারুকের হাতে তুলে দেন সংগঠনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, স্বদেশ উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম এবং সদস্য মোঃ শাহাদাৎ।
অনিশ্চিত ভবিষ্যৎ ও মানসিক বিপর্যয়ের মধ্যে পাওয়া এ সহযোগিতায় আবেগআপ্লুত ফারুক বলেন—
"আমি সত্যিই ভেবেছিলাম দেশে ফিরে আর কীভাবে চলবো। কিন্তু আজকে ফ্রেন্ডস ইউনিটি ফোরাম আমার পাশে দাঁড়িয়ে যে উপহার দিয়েছে, তা আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"
ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অফ UAE এর সভাপতি আর এস ইব্রাহীম সহ অন্যান্য নেতৃবৃন্দ জানায়, প্রবাসীরা সারা জীবন দেশের জন্য ও সমাজের জন্য কাজ করলেও বিপদের সময় অনেকেই অসহায় হয়ে পড়ে। তাই সংগঠনটি সবসময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে থাকবে। এধরণের মানবিক কাজ অব্যাহত রাখার জন্য সন্দ্বীপের আরব আমিরাত প্রবাসীদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন সংঘঠনের নেতৃত্ববৃন্দ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি