ফরিদপুর চিনিকলে ২০২৫-২০২৬ রোপন মৌসুমের উদ্বোধন
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে এক যোগে রোপন মৌসুমের উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫-২০২৬ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার ফরিদপুর চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একই দিনে এস.টি.পি ও সরাসরি রোপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর চিনিকলে রোপন মৌসুম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ। প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট-১ এর আখচাষী মো. দাউদ হোসেন এ জমিতে ইউনিট-৮, যথাক্রমে ৯,১৫,১৩,১৪,৬,৭, ১৭, ও মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল,সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ,হাসিম আল জায়িদসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধন চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে ভিওি কলে কথা বলেন। এ সময় মো. সোহরাব হোসেন শেখ বলেন, আখের মূল্য দ্রুত সময়ের মধ্যে পেলে লেবার খরচ ও অন্যান্য খরচ মেটাতে সহজ হবে। তিনি আখের দাম বৃদ্ধি করার অনুরোধ করেন। এ সময় করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান ভিডিও কলে কথা বলেন।
এ ছাড়া রাজবাড়ি,ফরিদপুর,মাগুরা,বোয়ালমারী,বালিয়াকান্দি সাবজোনে যথাক্রমে মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক ,ব্যবস্থাপক মো. ইমরুল হাসান,কানিজ ফাতেমা রোখসানা,সহ ব্যবস্খাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা,সিআইসি,সিডিএসহ কর্মচারীগণ রোপন মৌসুমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫-২০২৬ আখরোপন মৌসুমে এ চিনিকলের ৭ টি সাবজোনে ৫ হাজার ২শত একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে আজকে শুভ উদ্বোধন করা হলো
এমএসএম / এমএসএম
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়