ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরল রনি


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ৩:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে জমিদার ব্রিজ  এলাকায় একদিনে একই স্থানে  তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে আকবর মল্লিক ( ৪৮) নামে এক বাইসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। ও হাসপাতালে নেওয়ার পর রনি মন্ডল (৩০) নামে তিনিও মৃত্যুবরণ করেন । এ ছাড়া গুরুতর আহত হন রনির স্ত্রীসহ বেশ কয়েক জন। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি)১টা ৩০মিনিট থেকে সন্ধ্যার পর্যন্ত  তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে স্পিডব্রেকারের  দাবিতে স্থানীয়ও এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কে গাছের খন্ড ফেলে আনুমানিক  দুই ঘণ্টা মহাসড়ক  অবরোধ করে রাখে। সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ গতিরোধকের কাজ শুরু করলে এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে মহাসড়কের তিনটি স্থানে অবরোধকারীর কিছু লোক তিন চারটি গাড়ির গ্লাস ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার গোয়ালন্দ রেলগেট এলাকার আজাদ মন্ডলের ছেলে রনি মন্ডল (৩০)ও তার স্ত্রী শিল্পী বেগমকে  (২৭) নিয়ে মোটরসাইকেলে করে গোধূলি পার্কের উদ্দেশ্যে  ঘুরতে বের হন। বিকেল সোয়া ৫টার দিকে সেখান থেকে ফেরার পথে বেড়িবাঁধ সড়ক থেকে গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে । এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী এসডি পরিবহনের  সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে দুইজন পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সন্ধ্যা সাতটার দিকে রনি মন্ডল মৃতবরণ করেন । এবং তার স্ত্রী শিল্পী বেগম  ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে  চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের সাথে আটকে গেলে প্রায় এক কিলো মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে স্পিডব্রেকারের  দাবিতে মহাসড়কে গাছের খন্ড ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।বিক্ষোপের  কারণে  মহাসড়কের দুই পাশে ৪-৫ কিলোমিটার যানজট তৈরি হয়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকিত সরকার, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে আসেন। ৭টার দিকে সওজ -এর লোকজন গতিরোধকের কাজ শুরু করলে অবরোধ তুলে নেন  এলাকাবাসী। তবে কিছু বিক্ষোপকারী  লোক মহাসড়কে থাকা এমএম পরিবহন, হানিফ পরিবহনসহ তিন চারটি  যাত্রীবাহী বাসের সামনের কাচ ভাঙচুর করে।

রনি মন্ডলের দুর্ঘটনার প্রায়  এক ঘণ্টা আগে বিকেল ৪টার দিকে জমিদার ব্রিজ এলাকায়  একটি দ্রুতগামী পরিবহনের ধাক্কায় ভ্যানচালককে ধাক্কা দেন, তিনি সহ - রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকার কাসেম আলী (৬৫) তার স্ত্রী আমেনা বেগম (৪১) এবং মোছা.মোহনা খাতুন  (১৪) নামের তিনজন গুরুতর ভাবে  আহত হন। তাৎক্ষণিক ভাবে  তাদেরকে  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

এ দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা আগে দুপুর ১টা ৩০ মিনিটের  দিকে গোয়ালন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে জমিদার ব্রিজ এলাকায় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী আকবর মল্লিক (৪৮) ঘটনাস্থলে  মৃত্যুবরণ করেন । তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত