ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ৪:২৩

পাবনা রেলপথে হাঁটার সময় ধলারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রায় ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পাবনার ভাঁরারা ইউনিয়নের কোলাদী  এলাকায় ঈশ্বরদী-ধালারচর রুটে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিলেন।
জানা যায়, রাজশাহী থেকে ধালারচরগামী ধলারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কোলদী এলাকায় ওই যুবক নিহত হন। দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বেড়া থানায় খবর দিলে তারা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে ঈশ্বরদী জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন এই যুবককে প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। বেশিরভাগ সময় তিনি ট্রেন লাইনে যাতায়াত করেন। রাতে রেললাইনের পাশে বা মসজিদের বারান্দায় ঘুমাতেন।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে জিআরপি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারকে না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে বলে পুলিশ জানিয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির