পুলিশ সেজে ফিল্ম স্টাইলে ইজিবাইক ছিনতাই
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় অভিনব কায়দায় ফিল্মি স্টাইলে পুলিশ সেজে ইজিবাইক ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া বাজারের ওয়ালটন শোরুমের সামনে।জানা যায়,ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে ইজিবাইক চালক শরিফুলকে পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি ও তার স্ত্রী পরিচয় দিয়ে দুজন ফুলতলা এম এম কলেজের সামনে থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে ভাড়া ঠিক করে এবং প্রফেসরপাড়া মোড়ে এসে দুইজন লোকের সাথে টাকার লেনদেন করে আবার ওয়ালটন শোরুমের সামনে গিয়ে দাঁড়ায়।মুহুর্তের মধ্যে লেনদেনকারী লোকদের সাথে আবার দেখা করার কথা বলে তার স্ত্রীকে ইজিবাইকে বসিয়ে রেখে শরিফুলকে সাথে নিয়ে রওনা দিয়ে কম্পিউটার লিটল স্কুলের সামনে আসলে লোকটি শরিফুলকে একটা জিনিস আনার কথা বলে দাড়িয়ে রাখে।কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লোকটিকে ফিরতে না দেখে শরিফুল ইজিবাইক গাড়ীর কাছে গিয়ে দেখে ইজিবাইক ও লোকগুলি নাই।অনেক খোঁজাখুঁজির পর তাদের কোনো হদিস না পেয়ে হতাশ হয়ে পড়ে।
এ বিষয়ে শরিফুল বলেন,২রা ফেব্রুুয়ারী বেলা আনুমানিক ১২:৩০মিনিটের দিকে ফুলতলা এম এম কলেজের সামনে থেকে নওয়াপাড়া আসার কথা বলে ডুমুরিয়া থানার পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রী সেজে পুলিশের জ্যাকেট পরে গাড়ীতে ওঠে এবং নওয়াপাড়া প্রফেসর পাড়া মোড়ে গিয়ে দুইজন লোকের সাথে ৪০ হাজার টাকা নিয়ে ওয়ালটন শোরুমের সামনে গিয়ে থামতে বলে।এবং ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে আরো ১০ হাজার টাকা আনার জন্য তার স্ত্রীকে গাড়িতে বসিয়ে আমাকে সাথে নিয়ে টাকা আনতে রওয়ানা হয় এবং কম্পিউটার স্কুলের সামনে আসলে আমাকে লোকটা আসছে কিনা দেখতে বলে। এগিয়ে দেখি লোকটা আসেনি। পিছনে ফিরে দেখি পুলিশের জ্যাকেট পরিহিত লোকটাও নেই।দ্রুত ইজিবাইকের কাছে গিয়ে দেখি তারাও নেই গাড়ীও নেই। এব্যাপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied