সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করতে হলে শিশুদের হাতে মোবাইল ফোন দেয়া থেকে বিরত থাকুন
পাবনা আদর্শ গার্লস হাই স্কুলে জাঁকজমকভাবে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন,সুশিক্ষিত জাতি গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। একটি সন্তান পরীক্ষায় ১শ’ নম্বর পেলে ওই শিক্ষার্থীর ৮০ নম্বরের কৃতিত্ব তার অভিভাবকদের, বিশেষ করে মায়ের। সুতরাং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে প্রতিটি অভিভাবকদের সচেতন হতে হবে।তিনি আরো বলেন,সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করতে হলে শিশুদের হাতে মোবাইল ফোন দেয়া থেকে বিরত থাকতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মোবাইল ফোনের নেটওয়ার্ক রেডিশন শিশুদের মস্তিস্কের মারাত্মক ক্ষতি করে। সন্তানের হাত থেকে মোবাইল ফোন নিয়ে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। তাতে দুই দিকে উপকার হবে। একদিকে সন্তানরা মাদকমুক্ত থাকবে, অপরদিকে লেখাপড়ায় মনোযোগী হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান েেমাশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস ।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর। পওে মেধাবী শিক্ষার্থীদের মায়েদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, লো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, সাবেক ছাত্রলীগ নেতা সরদার স্বপন আহমেদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি