ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

এমবাপেকে ১২০ মিলিয়ন ডলারে কিনতে চায় লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ৮:১৩

কিলিয়ান এমবাপে কি সত্যি সত্যি পিএসজি ছেড়ে দেবেন? প্রশ্নটা এখন অনেক বড় হয়ে দেখা দিয়েছে। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর বিষয়টি আরো বেশি করে আলোচিত হচ্ছে। কারণ কিলিয়ান এমবাপে মনে করছেন, মেসি আসার কারণে তিনি ছায়ায় পড়ে যাবেন। নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন না।

এ কারণে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতেও জড়াচ্ছেন না আর। যদিও পিএসজি তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি সরাসরি জানিয়ে দিয়েছেন, এমবাপেকে আমরা বিক্রি করব না। সে পিএসজিতেই থাকছে। কোচ মাওরিসিও পোচেত্তিনোও জানিয়ে দিয়েছেন, এমবাপে পিএসজির খেলোয়াড় এবং আগামীতেও থাকবে। কিন্তু ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও নতুন করে সেই চুক্তিকে নবায়ন করছেন না এমবাপে। এ ফাঁকে রিয়াল মাদ্রিদের নজর রয়েছে তার ওপর। এমবাপেও চান রিয়ালে গিয়ে যোগ দিতে।

কিন্তু নতুন খবর হলো, এমবাপেকে কিনতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলও। শুধু কিনতে চাই বলে বসেও রয়নি তারা। ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ ১২০ মিলিয়ন ইউরোর (প্রায় ১২০০ কোটি টাকা) প্রস্তাব দিয়েছেন এমবাপেকে কেনার জন্য।

রিয়াল মাদ্রিদও কিন্তু একই প্রস্তাব দিয়ে রেখেছে এমবাপের জন্য। লে পেরেসিয়ান রিপোর্ট করেছে, রিয়ালও এই ফরাসী ফুটবলারকে কিনতে চায় ১২০ মিলিয়ন ইউরো দিয়ে। তাহলে কেন এমবাপে লিভারপুলে আসবেন?

এ নিয়ে লিভারপুল তাদের ওয়েবসাইটে জানাচ্ছে, এমবাপের একটা ইচ্ছা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে এসে খেলার। এ কারণেই তারা এই প্রস্তাব দিয়েছে। তারওপর রিয়াল মাদ্রিদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। এ কারণে লিভারপুল সুযোগটা নিতে চাচ্ছে।

ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট রিপোর্ট প্রকাশ করেছে, লিওনেল মেসির আগমণে খুব বিরক্তি বোধ করছেন এমবাপে। কারণ, তিনি এখন আর পিএসজির মূল খেলোয়াড় নন। তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি হবেন মেইন ম্যান।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি