বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
৩ ফেব্রুয়ারী (শনিবার) উপজেলার কালীপুর ইউনিয়নে অবৈধ ভাবে পাহাড় কাটার খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত এক মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে পাহাড় কাটার অপরাধে কালীপুরের সদর আমিন হাট এলাকার মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় কাটার দায়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর আওতায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় এধরনের বেআইনি কার্যক্রম করলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও জেসমিন আক্তার।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার