গফরগাঁওয়ে বইপ্রেমীদের বই বিনিময় উৎসব
"বই হোক বন্ধু, বই হোক শ্রেষ্ঠ উপহার" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রম এক আয়োজন 'বই বিনিময় উৎসব'।বই পড়ুয়াদের "বই আন্দোলন গফরগাঁও" সংগঠনের আয়োজনে গফরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ত চলে উৎসব।
বই মানুষের আনন্দ বিনোদন,সুখ, দুঃখ আর ভালবাসার গল্প। মানুষের সাথে মানুষের কথোপকথনের বিষয় বই সমর্পকিত। বই মানুষের জীবন দর্শন। মানুষ তার সূক্ষ্ম অনুভূতির প্রকাশ দেখতে পায় বইয়ের মধ্যে।
সাধারণ মানুষের তুলনায় যারা সাহিত্য পড়েন তারা মানুষের অনুভূতি ও মনের ভাব অনেক তাড়াতাড়ি বুঝতে পারেন। এটি অবশ্যই তাদের জীবনে ভালবাসার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। তা-ই উন্মুক্ত এ আয়োজনে একাত্ম হয়ে বিভিন্ন বয়সী বইপ্রেমী মানুষ তাদের পছন্দের বই বিনিময় করেন।উৎসবে আসা বইপ্রেমী পুষ্প বলেন, 'বইমেলার বাইরে বইবন্ধু দারুণ কাজ করছে। যে বইগুলো আমি পড়ে ফেলেছি, সেগুলোর বিনিময়ে অন্য বই নিতে পারছি। এটা ভালো একটি উদ্যোগ।
উৎসবে গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ইমরান হুসাইন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন বই বিনিময় উৎসবের ধারণাকে আরও বেশি ছড়িয়ে দিতে আরও বেশি বেশি করে এমন উন্মক্ত আয়োজন করতে হবে এতে পাঠকের সংখ্যা বৃদ্ধি পাবে।
বই বিনিময় উৎসবের সমন্বয়ক আপেল মাহমুদ জানান, কেউ যখন বিনামূল্যে তার অপঠিত বইটি বিনিময়ের মাধ্যমে পাবেন তখন তিনি তার জ্ঞানচর্চাকে অব্যাহত রাখতে পারবেন। মূলত বইপ্রেমীর সংখ্যা বাড়াতে এবং বইয়ের প্রতি পাঠকদেরকে আরও বেশি মনোযোগী করে তুলতে এই আয়োজন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied