ঝিনাইদহে নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু
ঝিনাইদহের হলিধানীতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে তুফান মন্ডল(৩০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছোট ছেলে। শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের দিকে নিজ বাড়িতে তার খেলার প্রিয় সাপটির ছোবলেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হলিধানী ইউনিয়নের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল।
নিহতের বড় ভাই আফাঙ্গীর হোসেন ও পরিবার সূত্রে জানা গেছে,তুফান দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত সাপ পুষে আসছিলেন এবং বিষধর দুধরাজ সাপ নিয়ে খেলা দেখাইতো ও খেলা করতো। তিনি অনেক সময় সাপ পকেটে নিয়ে ঘুরতেন। মাঝে মধ্যে তিনি সাপ দিয়ে খেলা দেখিয়ে অর্থ উর্পাজন করতেন।
হঠাৎ করে রাতে সেই সাপ তাকে ছোবল দেয়। বিষয়টি তুফান কাউকে বলে না। এতে করে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন মাকে ডেকে সব খুলে বলে।আমরা পরিবারের লোকজন তখন ওঝার কাছে নিয়ে যাই। ওঝাঁ সাপের বিষ নামাতে না পারলে কখন আমরা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সাপের বিষ ধীরে ধীরে তুফানের পুরো শরীরে ছড়িয়ে পড়লে পথেই সে মারা যায়।
হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল বলেন, তুফান কখনো যাত্রা গান, কখনো গানবাজনা আবার সাম্প্রতিক সময়ে সে সাপ নিয়ে খেলা করত। গতকাল রাতে ওই খেলা করা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের লোকজন বলাবলি করছে যে সে জ্বিন সাপের কামড়ে মারা গেছে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা