শান্তিগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৪ ফেব্রুয়ারী) বিকাল ৩.৩০ ঘটিকার সময় শান্তিগঞ্জ এফআইভিডিবি'র হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক সকালের সময় পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি সামিউল কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি বলেন, সততা , নৈতিকা দিয়ে কাজ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান এবং দৈনিক সকালের সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদ মিয়া, দৈনিক হাওরাঞ্চলের প্রতিনিধি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান, শিক্ষক মোঃ ফযজুল হক, শান্তিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাউল আজিজ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাউল জমির উদ্দিন, কৃষকলীগ নেতা আসলাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সমীরন দাস সুবীর প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন