সিংগাইরে তিন প্রতিবন্ধী সন্তানের বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
সিংগাইরে তিন প্রতিবন্ধীর বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে । অপরদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর-বাঘুলি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম ও এএসআই আজিজুলকে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে । শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দু’গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় সংঘর্ষে কয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, প্রথম ঘটনায় মামলা হয়েছে এবং দ্বিতীয় ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭ টার দিকে সিরাজপুর হাটের উত্তর পাশে আবুল কালামের নেতৃত্বে মিলন, জুবায়ের, আব্দুল আলীম, রাসেল, জব্বার, হারুনসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ শাহিনুর ও ফারুকের ওপর হামলা করে। এসময় হামলাকারীদের দা’এর কোপে শাহিনুরের বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফারুক রক্তাক্ত জখম হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের খবর পেয়ে শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তার প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আটিপাড়া মসজিদের সামনের পাকা রাস্তায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের উপর আবারো হামলা করে তারা। এসময় তাদের এলোপাথাড়ি দা’এর কোপে গুরুতর আহত হন। কুদ্দুসকে বাঁচাতে বোন জাবেদা এগিয়ে গেলে তিনিও রক্তাক্ত জখম হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে কুদ্দুসের মৃত্যু হয়। এদিকে, প্রথম সংঘর্ষের ঘটনায় শাহানা ইসলাম বাদী হয়ে আবুল কালামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরমধ্যে ওই মামলার ১০ নং আসামি মৃত রতনের ছেলে হারুনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে, দ্বিতীয় ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। খুন হওয়া কুদ্দুস সদ্য সমাপ্ত নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক। অপরদিকে, হামলাকারীরা নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মমতাজ বেগমের সমর্থক বলে জানা গেছে। নিহতের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে।
আহত জাবেদা অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই আমার ভাইকে এলোপাথাড়ি কোপানো হয়। পুলিশ ব্যবস্থা নিলে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না।
সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলি) তদন্তকেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া বলেন, কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারিনি। আমাদের কথা না শোনায় এমন ঘটনা ঘটেছে। বিষয়টি ওসি ও সার্কেল স্যার অবগত। প্রথম ঘটনায় মামলা হয়েছে এবং দ্বিতীয় ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত হারুন নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর জোনের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান হত্যাকাণ্ডের ঘটনা এবং দুই পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি খুনের অপরটি মারামারির।আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত
বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার
টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক
বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার
রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার
ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি
সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত