ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর খাটখালী জেটি এলাকায় ফিশিং বোটে অগ্নিকাণ্ডে দগ্ধ -৩


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ২:৮

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউপিস্থ পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় ব্যাটারী বিস্ফোরিত হয়ে এক ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

৪ ফেব্রুয়ারী (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী এমরানুল হক বলেন, গণ্ডামারা ইউপির ৪ নং ওয়ার্ডের আলী চান প্রঃ আলী চাইন্দার পুত্র মোঃ সেলিম উদ্দিনের মালিকানাধীন একটি ফিশিং বোট ওই এলাকার মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিক ও মোঃ মিনার যৌথভাবে বোটটি ভাড়া হিসেবে নিয়ে বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ করে থাকেন। এরই মধ্যে রবিবার বিকেলে ফিশিং বোটটি খাটখালী জেটিতে থাকাবস্থায় ব্যাটারী বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আব্দুর রশিদের পুত্র মোঃ জসিম, আব্দুস সবুরের পুত্র মোঃ তাওহীদ, ও মোঃ মিনারসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।এসময় প্রত্যক্ষদর্শীরা বলেন, দূর্ঘটনা কবলিত ফিশিং বোটটির ব্যাটারী চার্জিংয়ের সময় ব্যাটারী বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যোগাযোগ করা হলে তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি, কিন্তু এখানে রোগী আসেনি, অন্য কোন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে কিনা সেটা জানিনা।

বাঁশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আযাদুল ইসলাম জানান, ফিশিং বোটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির