খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা গণগ্রন্থাগারের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি মংস্ইুপ্রু চৌধুরী বলেন, বই পড়ার কোন বিকল্প নাই। ছাত্রছাত্রীদের পড়ার অভ্যাস করতে হবে। শিক্ষক অভিভাবককে সচেতন হতে হবে। প্রতিযোগিতা না গিয়ে বই পড়ার সঠিক অভ্যাস করতে হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুমেধ চাকমা, সাবেক প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা গণগ্রন্থাগারে কর্মকর্তা ওয়েন চাকমা।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন