শ্যামনগরে চাঁদার দাবীতে ঠিকাদারকে হত্যার চেষ্টা
সাতক্ষীরা শ্যামনগরে চাঁদার দাবীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসান (৩২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত (০৪ ফেব্রুয়ারী) রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ীর সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে মুখোশপরা দুর্বৃত্তরা এঘটনা ঘটায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আশঙ্খাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের পুত্র। এঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ কর্মস্থল হতে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশপরা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন