কাপাসিয়ায় সরকারি জায়গায় দোকান নির্মাণ, ভেঙে দিল প্রশাসন
গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সিঙ্গুয়া বাজারে সরকারি জায়গায় নির্মাণ করা (দোকান) স্থাপনা ভেঙে দিল উপজেলা প্রশাসন।৫ জানুয়ারি সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী।
সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জায়গার বিষয়টি নিশ্চিত করেন এবং তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে দেন। তবে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণকারীরা সেখানে উপস্থিত না থাকায় কোন ধরনের জরিমানা ও সাজা প্রদান করা হয়নি।
এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা থানা পুলিশ ও আনসার সদস্যগণ। এ-বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন বারিষাব ইউনিয়নের সিঙ্গুয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হলে তা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভেঙে ফেলা হয়। সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন