পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি বসত ঘরে দুর্ধর্ষ চুরি
পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে পাঁচটি বসত ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ এক লক্ষ আশি হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুটে নেয় চোরচক্র।
গতকাল রবিবার (৪ জানুয়ারী) গভীর রাতে পৌরশহরের ৮ ও ৯ নং ওয়ার্ডের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। এর মাসখানেক আগেও পৌর শহরের একদম প্রান কেন্দ্রে একরাতে অভিজাত নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এত জনবহুল এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতংকিত পৌরবাসী।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থদের মাধ্যমে জানা যায়, চুরি হওয়া ৫ টি বসত ঘরের ৪ টিতে কয়েকদিন যাবৎ অনুপস্থিত ছিলো পরিবারের সকল সদস্য। প্রতিটি ঘরের সদর দরজা সহ ভিতর পর্যন্ত ছিলো তালাবদ্ধ। বাসাগুলোতে দীর্ঘদিন একেবারে লোকশূন্য থাকায় সব সময়েই শুনশান নীরবতা থাকত। আর এ বিষয়টি সম্ভবত নজরে রেখেছে চোর চক্র। এরপর গতকাল গভীর রাতের কোন এক সময় এ সকল বাসায় হানা দেয় তারা। প্রতিটি বাসার সদর দরজার তালাভেঙ্গে ঘরে প্রবেশ করে চক্রের সদস্যরা। এরপর ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রব এবং বিছানা ওলটপালট করে শুধুমাত্র স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা। এই ৫ টি বাসার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতালি প্রবাসী মেহেদী আজাদ বাবু। তার স্ত্রী জানান, তার ঘর থেকে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং আনুমানিক দশ ভরি স্বর্ণালংকার লুটে নেয় চোরের দল। এছাড়াও তাদের পার্শ্ববর্তী আনিছ মোল্লার স্ত্রী বিউটি বেগম বলেন, তাদের ঘর থেকে নগদ এগারো হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার, আলিম সিনেমা হল সংলগ্ন ঠিকাদার মাসুদ রানার ভাড়া বাসা থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ এবং একই বিল্ডিংয়ের তাদের রুম সংলগ্ন ওই বাড়ির মালিক ব্যাবসায়ী সোহরাব হোসেনের কক্ষ থেকেও স্বর্ণালংকার, এছাড়াও ৯ নং ওয়ার্ডের নেছারিয়া সড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড সাবেক বিডিআর সদস্য মোঃ আক্তার হোসেনের বাসা থেকে দুইটি মোবাইল ফোন লুটে নেয় সংঘবদ্ধ চোর চক্র।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহমেদ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সকল বাসার তথ্য এবং পার্শবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্র সনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কারো কাছথেকে লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied