ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জ ভূমি অফিসে অভিযান এক দালালকে আটক দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ২:৫৯
কেরানিগঞ্জ উপজেলার ভূমি অফিসের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম। 
 
 ঢাকা জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমানের নির্দেশনায়  ০৫ ফেব্রুয়ারী ২০২৪  সোমবার বিকাল ০৫:০০ ঘটিকায় কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ূবী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আকষ্মিক অভিযান পরিচালনা করেন, এসময় ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের সাথে কথা বলেন।
এসময় ০১ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়,  গ্রেফতারকৃত মো: সুমন (৪০) বিভিন্ন মানুষের নামজারি ও মিসকেস সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘুরাঘুরি করায় তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ও ১৮৮ নং ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 
এ ব্যাপারে 
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, 'ভূমি অফিসে দ্রুততম সময়ে এবং হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এধরণের আকস্মিক অভিযান  অব্যাহত থাকবে ।'
অভিযান পরিচালনার সময় কেরানীগঞ্জ মডেল থানার এ.এস.আই এমারত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: সহিদুল ইসলাম, সার্ভেয়র জাহাঙ্গীর হোসেন,  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও নাজির রাজীব দত্তসহ ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার