ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে গভীর রাতে পাহাড় কাটায় ২ ট্রাক জব্দ, ৩ লাখ টাকা জরিমানা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ৩:৩৮

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউপির পাহাড়ি এলাকায় অবৈধভাবে রাতের আধাঁরে পাহাড়ি মাটি কাটার অপরাধে ২টি ট্রাক (ডেম্পার) জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই দিনে রাত সাড়ে ৯ টার দিকে পাহাড়ি লাল মাটি নেওয়া সময় আরো ১টি ট্রাক আটক করা হয়। জব্দকৃত ওই ৩ ট্রাক মালিককে ১ লাখ করে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার সাধনপুর ইউপির বাণীগ্রামের কচুজুম এলাকায় পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অবৈধ ভাবে পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে উপজেলার সাধনপুর বাণীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে মোঃ ইয়াছিন, মোঃ এহসান উল্লাহ, মোঃ হাফিজুর রহমানসহ তিন ট্রাক মালিককে এক লক্ষ টাকা করে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় একই সাথে মোঃ  আজিজ ও ফজল করিম নামে দুই ট্রাক (ডেম্পার) চালককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির