ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ঘটনাস্থলে না থেকেও হত্যা মামলার আসামী মেহেদী


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৬:১৮

সিসি টিভি ফুটেজে দেখা যায় রাত নয়টায় কক্সবাজার শহরে তার পরিচালনাধীন ‘হোটেল সী ওয়েস্টারে’ প্রবেশ করছেন তরুণ ব্যবসায়ী মোঃ মেহেদী। সারাদিনের হিসেব-নিকেশ শেষ করে রাত আনুমানিক ১২ টায় ঘুমিয়ে পড়েন তার রুমে (হোটেলে)। সকাল ৯টায় ঘুম ভাঙ্গতে মোবাইল ফোন স্ক্রলিং করতে গিয়ে দেখেন স্থানীয় একটি পত্রিকায় তার ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়েছে, তিনি রাত ১ টায় এক কিশোরকে হত্যা করেছেন। এরপর তিনি হোটেলের সিসি টিভি ফুটেজ দেখে শংকিত মনে হোটেল থেকে বেরিয়ে গেলেন। ওইদিন রাত সাড়ে এগোরটার দিকে কোন কিছু বুঝে উঠার আগেই  তাকে আটক করে র‍্যাব। পরদিন তিন নাম্বার আসামী করে মামলাও হয় তার বিরুদ্ধে।

মোঃ মেহেদী পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ার মৃত ফারুক আহমদের ছেলে। কক্সবাজারের শহরের কুতুবদিয়া পাড়ার একটি হত্যা মামলায় ঘটনাস্থলে না থেকেও আসামী হয়েছেন ওই হোটেল ব্যাবসায়ী। ওই মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। 

প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে হাতাহাতি হয়। ওই সময় মোঃ আলাউদ্দিন (১৫) নামের এক ছেলে ঘটনা দেখতে আসে। ঘটনা দেখার এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে ছেলেটি মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 

ওই ঘটনায় নিহতের পিতা মোঃ ইমরান বাদী হয়ে শনিবার ৩ ফেব্রুয়ারী রাতে ৪ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৯/৭৫।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে সমিতি পাড়ায় একটি চায়ের দোকানের পাশে মারধর করে নির্মমভাবে খুন করা হয় মোঃ আলাউদ্দিনকে। হত্যার ঘটনার সময় উল্ল্যেখ করা হয় রাত ১টা থেকে ২টায়। মামলায় তিন নাম্বার আসামী করা হয় মোঃ মেহেদীকে। যদিও হোটেলের সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই সময়ে মেহেদী তার হোটেলে ঘুমাচ্ছিলেন।

মোঃ মেহেদীর বড় বোন আতিকা বলেন, আমার ভাই হোটেল মোটেল জোনের লাইট হাউস রোডে সী ওয়েস্টার নামের একটি হোটেলে ৫টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যাবসা করে। মামলার এজাহারে মোঃ আলাউদ্দিন হত্যার যেই সময়টা উল্লেখ করা হয়েছে সে সময়ে তিনি এলাকায় ছিলেন না। অথচ ঘটনার পরদিন রাতে র‍্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এরপরদিন সদর থানা পুলিশ ঘটনাস্থলে না গিয়ে কোন যাচাই-বাচাই না করে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমার ভাইকে মামলার তিন নাম্বার আসামী বানিয়ে দেন।

সী ওয়েস্টার হোটেলের দারোয়ান মোঃ সালাম বলেন, রাত ৯ টা থেকে সকাল ৯টা পর্যন্ত আমি আর মেহেদী  একসাথে হোটেলে ছিলাম। আলাউদ্দিন হত্যার যে সময়টা এজাহারে উল্লেখ করা হয়েছে সেই সময়ে মেহেদী হোটেলের নীচের একটি রুমে ঘুমাচ্ছিলেন। যার সিসি টিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, কোন একটা মার্ডার হয়ে গেলে তাৎক্ষণিক বাদীর এজাহার অনুযায়ী মামলা নেওয়ার নিয়ম রয়েছে। তবে পরবর্তীতে যাচাই-বাছাই করে এজাহারে উল্লেখিত কেউ হত্যাকান্ডে জড়িত না থাকলে তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হবে। 

মামলার এজাহারে সূত্রে জানা যায়, এজাহারে উল্লেখিত আসামীরা বিভিন্ন সময় হুমায়রা আক্তারের দোকানে চা খেয়ে টাকা না দিয়ে চলে যায়। টাকা চাইলে উল্টো হুমকি দেয়। সর্বেশেষ গত ২ ফেব্রুয়ারী রাত ১টা থেকে ২টার দিকে পাওনা টাকা চাইলে উত্তেজিত হয়ে যায়। উভয় পক্ষে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পাশের চা দোকানদার  হুমাইরা আক্তার (২৫) ও তার মা নুরুজ্জাহান বেগম ঘটনা শান্ত করার চেষ্টা করলে তাদের মারধর করা হয়। তাদের চিৎকার চেচামেচিতে মোঃ আলাউদ্দিন ঘটনাস্থলে গেলে তাকেও উপর্যুপরি মারধর করা হয়। মারের আঘাতে তাৎক্ষণিক আলাউদ্দিন মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে কক্সবাজার সদর হাসাপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এজাহারে অভিযুক্তরা হলেন, কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ফজল করিম (৩০), পশ্চিম কুতুবদিয়া পাড়ার  আব্দুর রহমানের ছেলে মোঃ মুমিন (২৩), মধ্যম কুতুবদিয়া পাড়ার মৃত ফারুক আহমেদের ছেলে মোঃ মেহেদী (২৪) ও একই এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসান।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, হত্যা মামলায় বাদীর এজাহারে উল্লেখিত আসামীদেরকে মামলায় অন্তর্ভূক্ত করা যায়। তবে অফিসার ইনচার্জ চাইলে তদন্ত করেও তারপর মামলা অন্তর্ভুক্ত করতে পারে।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত