কোটালীপাড়ায় কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের আওতায় উন্নয়ন সহয়তা ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার রিপার মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ বছর দু'টি সরকারি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এবছর উপজেলায় ২৬ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমিতে ভাড়ায় ধান কাটাতে পারবে।এই মেশিন প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা ও রিপার করতে পারবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত