ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ৩:১৬
সমবায় শক্তি, সমবায় মুক্তি এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় বিআরডিবি হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, বিআরডিবির সাবেক  সভাপতি মো. ফরহাদ আলী প্রমুখ। সভায় সমিতির সকল পরিচালক, কর্মকর্তা, সমবায়ী সদস্য,  প্রাথমিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের