তানোরে মুক্তিযুদ্ধা পরিবারের জমিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মাণের অপচেষ্টা
রাজশাহীর তানোরে মুক্তিযোদ্ধা পরিবারের বসবাসের জায়গায় বাড়ি নির্মাণের ঘটনার জেরে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার ৬ নং কামারগাঁ ইউপির ৯ নং ওয়ার্ডের ধানুরা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হামিদের পুত্র এস আই গাজী নুরুল ইসলামের জায়গা বেদখলের চেষ্টার অভিযোগ করেন তানোর থানায় এবংথানা পুলিশের পরামর্শ অনুযায়ী রাজশাহী জেলা এডিএম ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহী জেলার এডিএম ম্যাজিস্টেট বিবাদপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। অভিযোগে জানা গেছে, ১৯৭৮ সাল থেকে পৈত্রিক সম্পত্তির বাঁশঝাড়ের ভেতরে ঘর নির্মাণ করিয়া জমি বেদখল করার অপচেষ্টা করিতেছে।
তানোর উপজেলার কাঁমারগা ইউপির ৯নং ওয়ার্ডের ধানুরা গ্রামের মৃত তাহের মন্ডলের পুত্র আব্দুল মজিদ ও তার লোকজনসহ গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হামিদের পৈতৃক সম্পত্তির বাঁশঝাড় কেটে জোরপূর্বক পাকাঘর নির্মান করিতেছেন। বাদী উক্তস্হানে বাধাদিলে যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। থানা পুলিশ আদালতে ১৪৪ ধারা ফৌজদারি কার্যবিধি আদেশক্রমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।তার পরও বিবাদী আব্দুল মজিদ ও তার লোকজন সহ গতকাল ৬/২/২৪ তাং বিকালে ১৪৪ তারা ভঙ্গ করে এক পক্ষ জোর করে আমিন নজরুল ইসলাম কে সংগে নিয়ে জমিতে খুঁটি মারার কারণে উক্ত স্হানে উত্তেজনা বিরাজ করছে।এবিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার লুৎফর রহমানকে দায়িত্ব দেয়া হলেও কোন পদক্ষেপ না নিয়ে আব্দুল মজিদ ও তার লোকজন সন্ত্রাসী কায়দায় আইনের চোখ ফাঁকি দিয়ে আইন ভঙ্গ করছেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এস আই গাজী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি আব্দুল মজিদের এরকম সন্ত্রাসী স্টাইলে আইন না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যেকোনো মুহূর্তে আব্দুল মজিদ সহ তার লোকজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি প্রদান করছেন। এ নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এসআই গাজী নুরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
Link Copied