রায়গঞ্জে দুই ইটভাটায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার ঘুড়কা ইউনিয়নের মেসার্স এস এন্ড বি ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ। এসময় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর ও সলঙ্গা থানা পুলিশ।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ বলেন,রায়গঞ্জ উপজেলার অন্তর্গত ঘুরকা ইউনিয়ন এর রয়হাটি নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় মেসার্স এস এন্ড বি ব্রিকস ফিল্ড এর চুল্লী ভেঙে ফেলা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও পৃথক একটি মোবাইল কোর্ট এর মাধ্যমে একই ইউনিয়ন এর মোরদিয়া নামক স্থানে অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় মেসার্স সুপার ব্রিকস ফিল্ড চুল্লীও ভাংগা হয় এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা