ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে ইউপির জবাবদিহিতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ৪:৫৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও  ইউপি সদস্যদের দায়িত্বগ্রহনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে জবাবদিহিতা ও উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ, ফ্রেন্ডশিপ গাইবান্ধার আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হোসেন, উড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব শাহানুর বেগম, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রাকিবুর রহমান (সুমন), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা জানান, ইউনিয়ন পরিষদের সবধরনের সেবা ইতিমধ্যেই অনলাইন ভিত্তিক নিশ্চিত করার পাশাপাশি জন্ম ও মৃত্যু শতভাগ নিবন্ধন করা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, পুরো ইউনিয়নকে সবুজায়নে রূপান্তরের মতো বেশকিছু পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, আমরা যেসকল উন্নয়ন করেছি ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তা একটি যুগান্তকারী উন্নয়ন। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান