মাদারীপুরে ১০ নারী পেল জয়িতা পুরস্কার
মাদারীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫টি ভিন্ন ক্যাটেগরীতে ১০ জন শ্রেষ্ঠ নারী কে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন তারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী রহিমা খাতুন, সফল জননী সানজিদা হোসেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সোহানা বিলকিস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রহিমা আরা দোলা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী মিসেস আনোয়ারা। এছাড়াও জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রহিমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হোসনেয়ারা, সফল জননী সানজিদা হোসেন রানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী নিপা বিশ্বাস ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী উম্মে সায়মা। এসময় আনোয়ারা রাজ্জাক আনু চৌধুরীর লেখা ‘মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু’ পঞ্চকাব্য বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সহকারী পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, সদর নির্বাহী কর্মকর্তা আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন সরকারি কর্মকর্তা সহ অন্যরা।
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
Link Copied