শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ সাকিবের
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রতি বছর দিনটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। দেশজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবকে।
এমন দিনে তাকে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে বঙ্গবন্ধুকে স্মরণ করেন তিনি। আহ্বান জানান এই শোককে শক্তিতে পরিণত করার।
সাকিব লিখেছেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার ডাকে সাড়া দিয়েই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে ছাপিয়ে পড়ে হাজারো মানুষ। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্যের হাতে সপরিবার নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার