ইজতেমায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে রাজধানীর আব্দুল্লাহপুর মাছ বাজারের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোহাম্মদ রাজু (৪০) ও মো. মিলন মাঝি (৬০) নামে আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
নিহত কাশেমের ভাতিজা রিপন বলেন, আমার চাচাসহ আরও দুইজন টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে ঢাকায় আসেন আজ ভোরে। পরের বাস থেকে নেমে হেঁটে আব্দুল্লাহপুর মাছ বাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতি একটি গাড়ির ধাক্কায় আমার চাচাসহ তিনজন আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসক জানান আমার চাচা আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রাম গতি থানার ৯ নং চর লক্ষ্মী গ্রামে। তিনজন একই এলাকার বাসিন্দা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত আছেন। আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড