বাঁশখালীতে ৪ চোর সদস্যকে ধৃত করে মাথা ন্যাড়া করলো উত্তেজিত জনতা
চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে চুরি করতে গিয়ে অটোরিকশার ব্যাটারীসহ ৪ চোর সদস্যকে হাতেনাতে ধৃত করলো পাহারাদার। ধৃত চোরদের মাথা ন্যাড়া করে দিলো উত্তেজিত জনতা।
৭ ফেব্রুয়ারী (বুধবার) গভীর রাতে ৫/৬ জনের চোর সংঘবদ্ধ হয়ে চুরি করতে গেলে উপজেলার নাপোড়া এলাকায় অটোরিকশার ব্যাটারীসহ হাতেনাতে চোর চক্রের ৪ সদস্যকে ধৃত করেছে ওই এলাকার পাহারাদার। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই ছুটে আসে এলাকার শত শত জনতা। এতে ধৃত চোরদের মাথার চুল ন্যাড়া করে দিয়েছে উত্তেজিত জনতা।
ধৃত আসামীরা হলো,উপজেলার শেখেরখীলের মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ শাকিল, নুরুল আলমের পুত্র মোঃ রাকীব উদ্দিন, সাদেক আলীর পুত্র মোঃ এখলাছ, মোটরগ্যার পুত্র মোঃ মুজিবুর রহমান।
এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরালকৃত এক ভিডিওতে দেখা যায়, চার চোর সদস্যকে ধৃত করে মাথার চুল ন্যাড়া করে দেয়ার দৃশ্য। ভিডিওতে জনতার মুখে বলতে শুনা যায়, ধৃত চোর চক্র সদস্যরা বাঁশখালীর শীলকূপ, গণ্ডামারা, চাম্বল, পুঁইছড়ি, নাপোড়া-শেখেরখীলসহ বিভিন্ন এলাকায় প্রতিরাতেই, অটোরিকশা, সিএনজি, গরু, ছাগল, মোবাইল ও ঘরের বিভিন্ন মালামাল চুরি করে থাকে। এছাড়াও বাঁশখালীতে তাদের একটি বড় ধরনের সক্রিয় সিন্ডিকেট রয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে। চোরাতংক বেড়ে যাওয়ার ফলে ঘুমাতে পারছেনা বাঁশখালীর প্রত্যন্ত এলাকার মানুষ। প্রতিনিয়তই ঘটছে চুরির ঘটনা। ১৬/১৭ বয়সী কিশোর গ্যাং সদস্যরা চোর সিন্ডিকেটের সাথে জড়িত বলে জানা গেছে।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী জানান, চোর সদস্যদের আটকের বিষয়টি সত্য, তবে স্থানীয় ভাবে মীমাংসার মাধ্যমে ধৃত চোরদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য বা অভিযোগ থানায় আসেনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি