ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায় ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ২:২৮

নওগাঁর পত্নীতলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেফতার গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। বুধবার রাতে ওই নারী বাদী হয়ে থানায় মামলাটি করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শ্যামপুর গ্রামের মৃত. আমেজ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪৫) । তিনি নির্মইল ইউনিয়নের ইউপি সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর বাবার বাড়ি নির্মইল ইউনিয়নের গোবিন্দবাটি গ্রামে। স্বামীর সাথে তালাকপ্রাপ্ত হওয়ার পরে নিজের বাবা- মার বাসায় থেকে সাংসারিক বিভিন্ন কাজকর্ম করে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই নারীর বাড়িতে যান ইউপি সদস্য আনারুল। গল্পের ছলে নারীর দাদী ও ছোটভাইকে পান ও সিগারেট আনতে গ্রামের দোকানে যেতে বলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ইউপি সদস্য আনারুল ভুক্তভোগী নারীকে জোর করে খাটের উপর শুয়ে দিয়ে জামা কাপড় খুলে ধর্ষণ করার চেষ্টা করে। নারীর চিৎকারে গ্রামের লোকজন এসে ইউপি সদস্য আনারুলকে আটক করে। পরবর্তী পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনগণের হাতে আটককৃত ইউপি সদস্য আনারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই পত্নীতলা থানায় ভিকটিম নিজে বাদী হয়ে  মামলা করেন।

পত্নীতলা থানার তদন্ত (ওসি) সেলিম রেজা জানান, রাতেই ধর্ষণের চেষ্টাকারী আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ওই মেয়েকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির