ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রামে আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত জায়গায় জোরপূর্বক স্থাপনা নির্মানের অভিযোগ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:১৬
বগুড়ার নন্দীগ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত জায়গায় জোরপূর্বক স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ৩নং ইউনিয়নের মির্জাপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে। এই ঘটনায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মির্জাপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে আব্দুল বারিক বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযোগে বলা হয়, মির্জাপুর গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১নং খতিয়ানের অন্তর্ভুক্ত ৭৯ নং দাগের সরকারি জায়গাটির উপর জোর পূর্বক বাড়ির বেলকুনি নির্মান করছিলেন মির্জাপুর গ্রামের মৃত মুমিন প্রামানিকের ছেলে শামছু প্রামানিক। বাদী আব্দুল বারিক সরকারি জায়গায় উপর বেলকুনি নির্মানে নিষেধ করলে অভিযুক্ত শামছু প্রামানিক বাদী আব্দুল বারিককে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর সহ হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে আলোচনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
 
উক্ত বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র সরকারি মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করা হলে তা ব্যস্ত দেখায়।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ