ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে পুলিশ সুপারের বুদ্ধিমত্তায় শিশু হত্যাকারী মা ও চাচা গ্রেফতার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:১৮
সন্তানের জন্য পৃথিবীর প্রথম এবং শেষ আশ্রয় ও ভালোবাসা মায়ের আঁচল তলে। সেই মায়ের হাতেই জীবন দিতে হলো ৮ বছরের শিশু মরিয়মের।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভল্লব গ্রামে সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে নির্মম এ ঘটনাটি ঘটেছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সাইদুল ইসলাম। জিজ্ঞাসাবাদের পরে সত্যতা প্রমাণে গ্রেপ্তার করা হয়েছে মরিয়মের মা রিনা বেগমকে। আর ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে চাচা সেন্টু মৃধাকে। মরিয়ম ওই ইউনিয়নের রামভল্লব গ্রামের আবুল মৃধা ও রিনা বেগমের কন্যা এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শোকে মুহ্যমান এলাকাবাসী জানাচ্ছেন নিন্দা ও ধিক্কার। জানা গেছে, একই বাড়িতে ফুফাতো বোনের বাসায় যায় মরিয়ম। কিন্তু সন্ধ্যা হলেও মরিয়মকে দেখতে না পেয়ে নাটকীয় কায়দায় খুঁজতে বের হয় মা রিনা বেগম। বিষয়টি জানাজানি হলে স্বজনরা সবাই খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮ টায় বাড়ির পাশের পরিত্যক্ত ভিটায় গিয়ে মরিয়মের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন দশমিনা থানায় খবর দিলে রাতে থানা পুলিশ এসে মরিয়মের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধীয় পক্ষকে ফাঁসাতে ঘটনার দিন সন্ধ্যার পর পরিত্যক্ত ভিটায় নিয়ে মরিয়মের মাথায় চাচা সেন্টু লাঠি দিয়ে আঘাত করার পরে মা রিনা মুখে ওড়না ঢুকিয়ে, গলায় ফাঁস দিয়ে মরিয়মের হত্যা নিশ্চিত করে। তবে মরিয়মের বাবা আবুল মৃধা ও মা রিনা বেগম দাবি করেন, দুই বছর যাবৎ জমিজমা নিয়ে ভাইদের সাথে বিরোধ চলে আসছিলো। এই শত্রুতার জের ধরে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার দিন নিহত শিশু মরিয়মের মা রিনা বেগমের গায়ে রক্ত লেগে থাকায় কৌশল অবলম্বন করে পুকুরে ঝাঁপ দেন মেয়েকে খুঁজতে। আর এই সূত্র ধরেই পরবর্তীতে পুলিশ এই ঘটনার পিছনের ঘটনা বের করতে সক্ষম হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করতে এসে মরিয়মের মা ও চাচার সাথে জিজ্ঞাসাবাদে পাঁচ মিনিটেই বুঝতে পেরেছি এই হত্যার সাথে মা ও চাচা জড়িত আছে। কিন্তু আমি আরো একদিন সময় নিয়ে পরিপূর্ণ সত্যতা বের করতে সক্ষম হয়েছি। শিশু মরিয়ম হত্যায় জড়িত থাকার কারণে তার চাচা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
এছাড়াও তিনি বলেন, পরিবার থেকে কেউ বাদি না হলে পুলিশ নিজেই বাদি হয়ে মামলা দায়ের করবে এবং সততার আইনের শাসন থেকে পাষাণী মা ও পাষণ্ড চাচা বের হতে পারবেনা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত