ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মেসিদের স্বাগত জানিয়ে পিএসজির বড় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১০:৫২

আগেই জানা ছিল, স্ট্রাসবার্গের বিপক্ষে শনিবারের ম্যাচে দেখা যাবে না প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নতুন তারকা ফুটবলার লিওনেল মেসি, সার্জিও রামোসদের। তবে তারা ম্যাচ খেলতে মাঠে না নামলেও, ম্যাচের আগে ঠিকই নেমেছিলেন মাঠে। নিজেদের নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে পিএসজি। আর এই ম্যাচে স্ট্রাসবার্গকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছেন মাউরো ইকার্দি, কাইলিয়ান এমবাপেরা। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। দ্বিতীয়ার্ধে স্ট্রাসবার্গ দুই গোল শোধ করলেও, শেষ পর্যন্ত ২-৪ ব্যবধানে হেরেই বাড়ি ফিরেছে দলটি। পিএসজির এটি পরপর দ্বিতীয় জয়।

স্থানীয় সময় শনিবার (১৪ ‍আগস্ট) রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ম্যাচ শুরুর আগে নতুন পাঁচ খেলোয়াড় লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুম্মা, জর্জিনিও উইজনাল্ডুম ও আশরাফ হাকিমির প্রেজেন্টেশন করে পিএসজি। এসময় 'মেসি' 'মেসি' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। মেসিও হাত নাড়িয়ে জবাব দেন।

তারকা খেলোয়াড়দের স্বাগত জানিয়ে শুরু করা ম্যাচটিতে প্রথম গোলের জন্য মাত্র ৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। বেশ দূর থেকেই ডি-বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিলেন ডিফেন্ডার দিয়ালো। লাফিয়ে ওঠা হেডে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি। পিএসজির প্রথম ম্যাচেও গোল করেছিলেন তিনি।

পরে ২৫ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির তরুণ তারকা এমবাপে। এতে অবশ্য খানিক ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। এমবাপের জোরালো শট প্রতিহত করতে মাথা বাড়িয়ে দিয়েছিলেন স্ট্রাসবার্গের ফরোয়ার্ড লুডোভিক আজক। উল্টো তার মাথায় লেগে দিক পাল্টে বল চলে যায় জালে।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি