ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে ডাকাত চক্রের ৩ সদস্যসহ ৪ আসামি গ্রেফতার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৪:২১

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য এবং মঠবাড়িয়া এলাকায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য সাংবাদিকদের জানান।  

গ্রেফতারকৃতরা হলেন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বরিশালের বানরীপাড়া এলাকার সুশান্ত চক্রবর্তীর পুত্র শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী (৪০), বরগুনার বড়ইতালা ধাড়াকান্দা এলাকার বারেক সিকদার (৩৯) ও বরগুনার শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকারের পুত্র সেলিম সিকদার (৫৩) এবং মাদক মামলায় গ্রেফতারকৃত হলো জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম কবুতরখালী এলাকার আ: রশিদ ফরাজীর পুত্র রফিকুল ইসলাম (৩৭)। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বৈঠাকাঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত চক্রের সদস্য শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী, বারেক সিকদার ও সেলিম সিকদার নামের তিনজনকে আটক করে।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএসের মাধ্যেমে নিশ্চিত হওয়া যায় যে আটককৃরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থানায় এদের মধ্যে শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অভিযোগ ৮টি মামলা, বারেক সিকদারের নামে একই অভিযোগে ৭টি মামলা ও রফিকুল ইসলামের নামের  ডাকাতি, দস্যুতা, চুরি ৬টি মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।  এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো বলেন, পুলিশ মঙ্গলবার মঠবাড়িয়া এলাকার চিহ্নিত মাকদ ব্যবসায়ী ৫ বছরের দণ্ডপ্রাপ্ত পালতক আসামি রফিকুল ইসলামকেও গ্রেফতার করেছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন