ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাচ্চা কোলে লাঠি হাতে লিয়াকতের মুক্তির দাবিত বিক্ষোভে সহস্রাধিক নারী-পুরুষ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৪ বিকাল ৫:৫৭

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউপি চেয়ারম্যান ও বিএপি নেতা লেয়াকত আলীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহস্রাধিক মানুষ। এতে বাচ্চা কোলে ও লাঠি হাতে নিয়ে বোরকা পড়া কয়েক শতাধিক নারীরা অংশ গ্রহণ।

৭ ফেব্রুয়ারী (বুধবার) ঢাকার গুলশান এলাকা থেকে বাঁশখালীর গণ্ডামারা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরই প্রেক্ষিতে লিয়াকত আলীর মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে কয়েক হাজার নারী পুরুষ একত্রিত হয়ে গণ্ডামারা এলাকায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিলটি বঙ্গোপসাগরের বেড়িবাঁধ এলাকা থেকে পশ্চিম গণ্ডামারা কে জি স্কুল, চিপাতলী, বাদামতলী ও গণ্ডামারা বাজার হয়ে আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে হাদীর পাড়া হয়ে মনতাজি পুকুর পাড় এলাকা থেকে  লিয়াকত আলীর নিজ বাড়ী এলাকায় গিয়ে শেষ  হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতা কর্মীরা বলেন, বিএনপি নেতা লিয়াকত আলীসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক সকল অদৃশ্য মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্তে লিয়াকত আলীর মুক্তির দাবি জানান।

উল্লেখ, গ্রেফতার এড়াতে দীর্ঘ ৩ মাসের অধিক সময় গৃহবন্দী হয়ে এলাকার শত শত নারী-পুরুষদের পাহারারত অবস্থায় সময় কাটানো পর গত ৪/৫ দিন পূর্বে হাই কোর্ট থেকে জামিনের আশায় ঢাকা যান লিয়াকত, সেখানে হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি, তবে রাজনৈতিক মামলার অন্যন্য আসামীরা তাঁর কর্মী ও অনুসারী হওয়াতে আগামী রোববার হাই কোর্ট থেকে তাদের জামিন নেওয়ার জন্যে লিয়াকত ঢাকায় অবস্থান করছিলেন বলে একাধিক সুত্রে জানা যায়। 
 
এরই মধ্যে (বুধবার) সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেফতার করেছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। এতে এলাকার হাজার হাজার নারী- পুরুষ গণ্ডামারায় গ্রেফতারকৃত লিয়াকত চেয়ারম্যানের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন। উক্ত বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা কর্মীরাও অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির