ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় মাইক্রোবাস পুকুরে পড়ে নিহত ৭


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১২:২১

কক্সবাজারের চকরিয়ার ভেন্ডীবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে ২ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাঁশখালীমুখি ভেণ্ডিবাজারসংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডীবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকেপড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পর বাকি ৬ জনের মৃত্যু হয়।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের