বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৩
১০ ফেব্রুয়ারি ২০২৪, বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৩-এর জাতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিরতণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এবং এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী। সভাপতিত্ব করেন, এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান সচিব নাসরীন আফরোজ।
গত জুন ২০২৩-এ ৬৪টি জেলায় প্রাথমিক বাছাই প্রক্রিয়ার মধ্যদিয়ে প্রতিযোগিতা পর্বের শুরু হয়। পরবর্তীতে আগস্ট ২০২৩-এ দেশের ৮টি বিভাগে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়। এবং সর্বশেষ ডিসেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিত। মোট ৯১২ জন প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারীরা ১৩টি ট্রেডে জেলা ও বিভাগীয় ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হন। জাতীয় পর্যায়ে প্রতিযোগীরা ৭টি ট্রেডে প্রতিদ্বন্দ্বিতাতা করেন।
বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৩-এর জাতীয় পর্যায়ে সাইবার সিকিউরিটি ট্রেডে মোঃ তাসদির আহমেদ, ওয়েব টেকনোলজি ট্রেডে নাজমুল হক নকিব, কুকিং ট্রেডে রাহাত শিকদার, ওয়েল্ডিং ট্রেডে মোঃ সোহেল রানা, ফ্যাশন টেকনোলজি ট্রেডে সাদিয়া আফরিন তমা, বেকারি ট্রেডে মোঃ আতিকুর রহমান এবং পেইন্টিং এন্ড ডেকোরেটিং ট্রেডে মারিয়াম প্রথম স্থান অর্জন করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৩-এর বিজয়ীরা এবছর ফ্রান্সের লিও শহরে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
Sunny / Sunny
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা