ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ


জি এম শান্ত, বরিশাল photo জি এম শান্ত, বরিশাল
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ৩:৪০

ঝালকাঠির নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া ডিএইচ সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন।  প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম শাহ আলম, গভর্নিং বডির সদস্য আব্দুল বারেক হাওলাদার, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল, পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ইমদাদুল হক সুজন প্রমুখ। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ