ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে জরাজীর্ণ ঘরে হাঁউ মাঁউ করে কাঁদছে বিধবা নুর জাহান


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ৩:৪৪

চট্টগ্রামের বাঁশখালীর পৌরসভা এলাকার নুর জাহান নামে এক বিধবার একমাত্র মাথা গোছানোর ঠাই বসতঘরটি আর্থিক অভাবের কারণে  সংস্কার করতে না পারায় ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত আসলেই একটু ঘুমানোর জন্যে মানুষের দ্বারেদ্বারে ঘুরে ওই অসহায় নারী।

জানা যায়, অর্থনৈতিক সংকট ও অভাব অনটনের কারণে উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত কাশেম আলীর মেয়ে বিধবা নুর জাহান, একমুঠো খাবার যোগাড় করতে সারাদিন মানুষের বাসা-বাড়ীতে  কাজ করেন, এতে কোনো ভাবে নুনে ভাতে খেতে পারলেও তাও অনেক সময় কপালে জুটেনা।  একমাত্র মাথা গোছানোর ঠাই মাটির দেয়াল ও পুশের ছাউনিযুক্ত ছোট্ট কুঁড়ে ঘরটি দীর্ঘ ৬/৭ বছর যাবত সংস্কার করতে না পারায় জরাজীর্ণ হয়ে পড়েছে। রাত আসলেই মেয়ে ও অবুঝ দুই নাতি নিয়ে মানুষের দ্বারেদ্বারে ঘুরতে হয় ওই বিধবা মহিলা।অভাবের কারণে বসতঘরটি সংস্কার করতে না পারায় একটু ঘুমানোর জন্যে মানুষের দ্বারেদ্বারে গিয়ে শত ধিক্কার- তিরস্কার সহ্য করতে সেই বিধবাকে। বর্ষার মৌসুমে শুরু হলেই বাহিরের চেয়ে বৃষ্টির পানি দ্বিগুণে বেশি ঢুকে পড়ে জরাজীর্ণ সেই ঘরটির ভিতরে।

১০ ফেব্রুয়ারী (শনিবার) সকালে পরিদর্শন গেল দেখা যায়, জরাজীর্ণ ঘরে হাঁউ মাঁউ করে কাঁদছে দুই অবুঝ শিশু। সাথে কাঁদছে বিধবা নুর জাহান ও মেয়ে বেবি আক্তার। নেই কোন অর্থ, নেই কোন সম্পদ। স্বামীর মৃত্যুর পর থেকেই একমাত্র মেয়ে বেবি আক্তারকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন বিধবা নুর হাজান।

মেয়ে বেবি আক্তারকে গ্রামের এক ছেলের সাথে বিবাহ দিয়ে ঘর জামাই হিসেবে রাখা হলেও ৫/৬ বছরের মাথায় ছোট্ট ছোট্ট দুই নাতি ও মেয়ে বেবিকে রেখে পালিয়ে যান মেয়ের জামাই।

আর্থিক অভাবের কারণে ৬/৭ বছর যাবত বসতঘরটি সংস্কার করতে না পারায় ছিড়ে ছিড়ে পড়ছে ঘরের ছাউনি, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মাটির দেয়াল, দেখার কেউ নেই। অসহায়ত্বের কথা বলতে গিয়ে হাঁউ মাঁউ করে কান্না শুরু করেন সেই বিধবা নুর জাহান ও মেয়ে বেবি আক্তার। এবছর আগাম বৃষ্টির ফলে তেরপাল মোড়ানো সেই কুঁড়েঘরটির মাটির দেয়াল গুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যার ফলে মেয়ে ও অবুঝ দুই নাতি নিয়ে মাথা গোছানোর একমাত্র ঠিকানা জরাজীর্ণ বসতঘরটি সংস্কার করতে সরকার ও স্থানীয় বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন অসহায় নুর জাহান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির