ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করতে প্রশাসনের তদারকি জোরদার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ৩:৫৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে উপজেলা প্রশাসনের জোর তদারকি অব্যাহত রয়েছে৷ যে সকল বাঁধে অনিয়ম হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বাঁধের কাজে গাফিলতির জন্য দুইজনকে আটক করে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পাউবো কমিটির নেতৃবৃন্দ। 
 
শনিবার(১০ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার দেখার হাওরের সকল বাঁধ পরিদর্শন করেন উপজেলা পাউবো কমিটির নেতৃবৃন্দ। 
 
এসময় উপস্থিত ছিলেন  শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইয়াছিন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, পাউবো কমিটির সদস্য জিএম সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো.নুরুল হক, আবু সঈদ ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত