ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পাইকগাছায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ হাজার টাকার জাল নোটসহ নারী আটক


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-২-২০২৪ বিকাল ৫:৩২
পাইকগাছা উপজেলায় প্রবেশদ্বার কাশিমনগর চেকপোস্ট গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ হাজার জাল টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে। জালটাকাসহ আটক মোছাঃ নূরজাহান খাতুন পাইকগাছা পৌরসভার নং ওয়ার্ডের শিববাটী গ্রামের শরফত মোল্যার মেয়ে।  শুক্রবার (৯ ফেব্রুয়ারী )  সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পাইকগাছা ও তালা থানার সীমান্তবর্তী কপিলমুনি ইউপির কাশিমনগর পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর হতে সন্ধ্যা পৌনে সাতটার সময় মোছাঃ নূরজাহান খাতুন (৩৭) কে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০টি ১'হাজার টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়। 
জাল টাকা উদ্ধারের ঘটনায় এসআই (নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। থানা ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, জাল টাকাসহ নারীকে আদালতের মাধ্যমে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ