গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হিন্দু ধর্মেরলম্বীদের সূর্যব্রত মেলা মানুষের ঢল
রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার প্রতিবছরের ন্যায় এবার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। ১১ফেব্রুয়ারি থেকে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি রোডে পাশে হিন্দু ধর্মেরলম্বীদের সূর্য দেবের পুজোর মধ্য দিয়ে শুরু সূর্যব্রত মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচলনা কমিটির ও মেলা আয়োজক কমিটির সভাপতি অমর নাথ চৌধুরী টিকলু এ মেলার ব্যস্থাপনার দায়িত্বে ছিলেন।বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি গ্রামে প্রায় ৫একর এলাকাজুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করেন।
এই মেলায় বিভিন্ন নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন, এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে। এছাড়াও মেলায় শিশু ও বয়জ্যেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা,আয়োজন করা হয়েছে।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেলায় আগত হাজার হাজার পাহাড়ীও বাঙালীর মিলন মেলায় পরিণত হয়।
সূর্য খোলা মেলা পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,গণমাধ্যম কর্মী,ইউপি সদস্যগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু