ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে মাওঃ আশরফ আলী শাহ (রহঃ) এর ৪৪ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ২:১৩

প্রতিবছরের ন্যায় এবছর চট্টগ্রামের বাঁশখালীর হযরত শাহ সুফি মাওলানা আশরাফ আলী (রহঃ) এর ৪৪ তম বার্ষিক ওরশ মাহফিল ২০২৪ ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারী (শনিবার) উপজেলার রায়ছড়াস্থ হযরত শাহ সুফি মাওলানা আশরাফ আলী (রহঃ) এর মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাঃ) আয়োজন করা হয়। এতে নির্দিষ্ট দিনের দুইদিন আগে থেকেই হাজার হাজার ভক্তবৃন্দুরা ভিড় জমাতে দেখা যায়।

শনিবার সকাল থেকেই চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মাজার গুলোতে ওরশ কেন্দ্রীক ভান্ডারী গান বাজনার করা হলেও  মাওলানা আশরাফ আলী শাহ্ (রহঃ) এর ওরশ শরীফ উদযাপিত হয় ওইসব গান বাজনার ব্যতিক্রম।

এখানে আধ্যাত্মিক সুফি সুফি সাধক ও অলীয়ে কামেল মাওলানা আশরাফ আলী শাহ্ (রহঃ) এর জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, খতমে কুরআন, জিকির, ফাতেহাসহ বিভিন্ন আয়োজন করা হলেও ওরশ কেন্দ্রীক কোন ধরনের গান বাজনার আয়োজন দেখা যায়না।

হুজুরের শাহেবজাদা মওলানা মোহাম্মদ কবিউল আমিন আশরাফী বলেন, আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ন্যায় এবছরও খুব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে হুজুরের বার্ষিক ওরশ উদযাপিত হচ্ছে। এতে নির্দিষ্ট দিনের দইদিন আগে থেকেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এসে জিয়ারত করে চলে যাচ্ছে, তাদের জন্যে তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন আলেম সমাজ এখানে এসে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ, নসিহত, জিকির, মিলাদ ক্বিয়াম করে যাচ্ছেন।

মোহাম্মদ ইমন এর কুরআন তেলাওয়াত ও মোঃ শাহাদাত হোসেন এর নাতে মোস্তফা (সাঃ) পাঠের মধ্যদিয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালীর সাবেক সাংসদ ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কাথরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, গণ্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল মালেক আশরাফী, গণ্ডামারার মৌঃ বশির আহমেদ, ইসলামী ফ্রন্ট নেতা মহিউল আলম চৌধুরী, ইসলামীক ফাউন্ডেশন লোহাগড়া সুপারভাইজার নুরুল হক সিকদার,মওলানা জাকের উল্লাহ, মাকসুদুর রহমান, সাজ্জাদ হোসেন, মও. ইউনুস চৌধুরী,  মোঃ ইউসুফ চৌধুরী, শওকত আলী,মাওঃ আবু তাহেরসহ বিভিন্ন গণ্যামান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক