মান্দায় জাতীয় শোক দিবস পালন
নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা জানায়- মান্দা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, মান্দা উপজেলা প্রেসক্লাব, মান্দা প্রেসক্লাব ও আদিবাসী উন্নয়ন সমবায় সমিতি লি.।
শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মো. এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, খোদাবক্স, মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম আছফানুল আরেফিন, মান্দা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমানসহ অনেকে।
শ্রদ্ধাঞ্জলি শেষে বিশেষ মোনাজাত, বৃক্ষরোপণ, আলোচনা সভা, আবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক