অফিস কক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তার ধূমপানের ভিডিও ভাইরাল
ঝালকাঠি নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীরের বিরুদ্ধে বিরুদ্ধে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগের পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশ্যে ধূমপানের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। ইতোমধ্যে বরিশালের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ কার্যালয় থেকে ওই কর্মকর্তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন আহসান কবীর। এসময় তার সামনে এক ব্যক্তি বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো ছিল । তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন, অন্যহাতে সিগারেট টানছেন।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা বলেন, বিভিন্ন কাজে প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। তার একহাতে থাকে সিগারেট, অন্যহাতে সেবাগ্রহীতাদের ফাইলে স্বাক্ষর করেন। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ ২৪ ধরণের স্থানকে পাবলিক প্লেস ঘোষণা দিয়ে সেসব জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ নলছিটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীর এই আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিদিন নিজ কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, আমিতো রাস্তায় বা বাহিরে ধূমপান করতে পারি না তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি। এটা আমার ভুল হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি।
বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ মো.সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন